মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিআইটিএমএ) নামে একটি আন্তর্জাতিক মেলা আয়োজনে যৌথভাবে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। এ মেলা কবে নাগাদ আয়োজন করা হবে, সেটি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পকে বিশ্ব বাজারে অধিকতর প্রতিযোগিতা সম্পন্ন করতে এ উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

এ লক্ষ্যে মঙ্গলবার (৪ আগস্ট) গুলশান ক্লাবের ‘ক্রিস্টাল প্যালেস’ মিলনায়তনে সংগঠন দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন।

বিটিএমইএ ও বিজিএমইএ নেতারা মনে করেন, বাংলাদেশের প্রধান রপ্তানি অর্জনকারী টেক্সটাইল ও তৈরি পোশাক খাতকে বিশ্ব মঞ্চে আরও শক্তিশালী, উদ্ভাবনী, পরিবেশবান্ধব এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন করার জন্য এ প্রদর্শনীর আয়োজন এবং সমঝোতা স্মারক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে অত্যাধুনিক যন্ত্রপাতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযোজন, ফ্যাশন ট্রেন্ড প্রদর্শন করা, নেটওয়ার্কিং, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, স্থায়িত্ব, বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারিত্ব সহজতর করাসহ টেকসই টেক্সটাইল এবং তৈরি পোশাক উৎপাদনের একটি বিশ্বব্যাপী স্বীকৃত হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করাই এ আন্তর্জাতিক মেলা আয়োজনের মূল উদ্দেশ্য।

সমঝোতা স্মারকের আলোকে বিটিএমএ ও বিজিএমইএ যৌথ পরিকল্পনা ও ব্যবস্থাপনায় দেশীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেলা আয়োজনকারী প্রতিষ্ঠানের সহায়তায় (বিআইটিএমএ) প্রতি বছর ঢাকায় আয়োজন করা হবে, যা অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সর্বাধুনিক প্রযুক্তি এবং টেকসই ফ্যাশন ধারার এক অভূতপূর্ব সমন্বয় ঘটাবে বলে আশা করা যাচ্ছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh