সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ৪ জন।

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

কুলাউড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজার ও আছুরিঘাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ব্রাহ্মণবাজারের নবীনগর গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান জাকারিয়া (৫৬)।
দ্রুত তাকে স্থানীয়রা উদ্ধার করে মুসলিম এইড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে প্রেরণ করেন।
সেখানে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকেলে মৃত্যুবরণ করেন। জাকারিয়া ব্রাহ্মণবাজার ইউনিয়ন জাসদের সভাপতি ছিলেন।
অপরদিকে, এদিন দুপুরে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রো (নোহা) গাড়ি খাদে পড়ে যায়। এতে শিশুসহ ৪ যাত্রী আহত হন।
আহত যাত্রীরা যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ঢাকা থেকে বিয়ানীবাজার বাড়িতে যাচ্ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পৃথক সড়ক দুর্ঘটনার বিষয়টি রাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh