মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশী আটক

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে তনু গোপ (৩৭) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শরীফপুরের লালারচক সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি সদস্যরা। তপু হবিগঞ্জ সদরের রতিন্দ্র গোপের ছেলে।
এ সময় তপুকে সহায়তাকারী দুই দালালকে আটক করে বিজিবি। আটককৃতরা হলেন- শরীফপুরের লালারচক গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে আব্দুল হাসিব (২৭) ও একই গ্রামের আব্দুল খালিকের ছেলে ইমন আহমদ (১৯)।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতে অবৈধপথে অনুপ্রবেশকালে শরীফপুরের লালারচক সীমান্ত এলাকা থেকে তপুসহ দুই দালালকে আটক করা হয়। আটককৃতদের রাতে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, মঙ্গলবার রাতে বিজিবির সদস্যরা আটককৃতদের থানায় হস্তান্তর করলে বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh