রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় বাংলা সিনে অ্যাওয়ার্ড অক্টোবরে

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

২০২০ সালের ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’-এর আসর বসছে আগামী ৩১ অক্টোবর। যুক্তরাষ্ট্রের জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে অ্যাওয়ার্ড আসরটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে অনেক আগেই সাংস্কৃতিক অঙ্গনের গুণী ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে জুরি বোর্ড। তাদের বিচারে বাংলাদেশের চলচ্চিত্র তারকাদের মাঝে এ পুরস্কার প্রদান করা হবে।

বাংলাদেশের সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রে তুলে ধরতে ঢালিউডের প্রায় অর্ধশত সিনে তারকা ও কণ্ঠশিল্পী এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন। বাংলাদেশে এ অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক লেখক ও চলচ্চিত্র নির্মাতা রফিকুল ইসলাম বুলবুল।

২০১৬ সালের পর থেকে প্রধান উদ্যোক্তা হিসেবে প্রতিবছরই এ অনুষ্ঠানটি আয়োজন করে থাকেন আমেরিকা প্রবাসী আজগর হোসেন খান বাবু। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এ উপলক্ষে তারকাদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh