মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

‘বাংলাদেশ-ইতালির মধ্যে বাণিজ্য-বিনিয়োগের বিপুল সম্ভাবনা’

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

বাংলাদেশ ও ইতালির মধ্যে পারস্পরিক বাণিজ্য সুবিধা অর্জনের বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

শনিবার ঢাকায় ইতালীয় দূতাবাসের নবনিযুক্ত ট্রেড কমিশনার এবং ট্রেড প্রমোশন অফিসের পরিচালক আলেসান্দ্রো লিবারেটোরির সঙ্গে সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি এ কথা বলেন।

বৈঠকে তারা দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন। ইতালীয় বাজারে বাংলাদেশ কিভাবে হাই-এন্ড পণ্যের রপ্তানি শেয়ার বাড়াতে পারে, তা নিয়েও কথা বলেছেন।

বিজিএমইএ সভাপতি বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে পারস্পরিক বাণিজ্য সুবিধা অর্জনের বিপুল সম্ভাবনা রয়েছে, যার এখনও সদ্ব্যবহার করা হয়নি।

এ সময় তিনি বাণিজ্য কমিশনার আলেসান্দ্রো লিবারেটোরি’কে বাংলাদেশের উদীয়মান শিল্প খাতে, বিশেষ করে নন-কটন টেক্সটাইল খাতে ইতালীয় ব্যবসায়ীদের বিনিয়োগ উৎসাহিত করার জন্য আহ্বান  জানান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh