মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

মিশরে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

মিশরের শারম-আল-শেখ এ বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু হয়েছে। ২৭ তম বিশ্ব জলবায়ু সম্মেলনে আজ সোম ও মঙ্গলবার এই দুইদিন বক্তব্য রাখবেন বিশ্ব নেতারা। যুদ্ধ আর অর্থনৈতিক বিপর্যস্ত বিশ্বে এবারো প্যারিস চুক্তির বাস্তবায়ন এক বড় চ্যালেঞ্জ হবে বিশ্ব নেতৃবৃন্দের কাছে । বিশ্বের প্রায় ২০০টি দেশ এই সম্মেলনে যোগ দিয়েছে। বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন যোগ দিয়েছেন এই সম্মেলনে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবার গ্লাসগোতে কপ-২৬-এ অংশ নিলেও এবার মিশর যাচ্ছেন না।

এই সম্মেলনে যোগ দিয়ে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘রিপোর্টের পর রিপোর্টে জলবায়ু পরিবর্তনের একটি পরিষ্কার ও অন্ধকার চিত্র পাওয়া যাচ্ছে।’

পর্যবেক্ষকরা আশা করছেন, কপ-২৬ সম্মেলনের অঙ্গীকার এবং প্যারিস চুক্তির আওতায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থায়ন এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে এবার কাজ হবে। বিশ্বব্যাংক বলছে, কার্বন নিরপেক্ষতা অর্জন করতে ২০৫০ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার ৫০ হাজার কোটি ডলার প্রয়োজন।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামী শুকরি এবারের কপ-২৭ এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh