সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

 

কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। যথাযোগ্য সম্মান ও উৎসবমুখর আয়োজনে শুক্রবার সকাল ১১ ঘটিকায় কুলাউড়া ডাকবাংলো মাঠ (বঙ্গবন্ধু উদ্যানে) লাল গালিচা ও লাল সবুজের প্যান্ডেলে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ কে এম সফি আহমদ সলমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক, বিশিষ্ট রাজনীতিবিদ নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা রজব আলী ও বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক মিয়া,, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, জেলা জাসদ সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, বীর মুক্তিযোদ্ধা সন্তান নবাব আলী সজ্জাদ খানসহ বিভিন্ন বিভাগীয় সরকারি কর্মকর্তাসহ সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
সভার পূর্বে উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের নেতৃত্বে এক বিজয় শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh