বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ফ্রান্সে বাধ্যতামূলক টিকার বিরুদ্ধে বিক্ষোভ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

ফ্রান্সে বাধ্যতামূলক করোনা ভাইরাসের টিকা ও স্বাস্থ্য পাসের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। শনিবার এই বিক্ষোভে দেড় লাখেরও বেশি মানুষ অংশ নেয় । প্যারিস পুলিশ সদর দফতরের একটি সূত্র জানায়, বিক্ষোভকারীরা প্যারিসে চারটি স্থানে জড়ো হয়ে এই বিক্ষোভে অংশ নেয় । জনশৃঙ্খলার বিঘ্ন এড়াতে তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল রাজধানী প্যারিসে। এছাড়াও প্যারিসের বাহিরে লিল, মার্সেই, মন্টপেলিয়ার, বোর্দো, নিইস, স্ট্রাসবুর্গ সহ বড় শহরে বিক্ষোভ হয় । বিক্ষোভকারীদের বলছে, সরকারের এই সিদ্ধান্ত ব্যক্তি স্বাধীনতার মারাত্মক লঙ্ঘন। করোনা সংক্রমণ ঠেকাতে ফ্রান্স সরকার নির্দিষ্ট পেশার মানুষদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে। সরকারের নেওয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধেও বিক্ষোভ চলেছ টানা তৃতীয় সপ্তাহের মতো । এ বিক্ষোভে যারা অংশ নিয়েছিলেন তারা মূলত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ওপর ক্ষুব্ধ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh