সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

ফ্রাঙ্কো-বাংলা স্কুল এখন নতুন ঠিকানায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ফ্রান্সে ফরাসি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ”ফ্রাঙ্কো-বাংলা স্কুলের” নতুন অফিসের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) বিকালে প্যারিসের উপকণ্ঠ মেট্টো হোস এলাকায় সুবিশাল পরিসরে এ প্রতিষ্ঠানের নতুন অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গেল বছর অভাভিলা শহরে, সল্প সময়ে অল্প জেনেই কিভাবে ফ্রাঞ্চ ভাষা আয়ত্বে আনা যায় । দীর্ঘদিন সেই গবেষনা করে এই স্কুল প্রতিষ্ঠিত হয়।

বর্ণিল আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প-সাহিত্য, সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ কমিউনিটির সুধীজনেরা উপস্থিত ছিলেন। শাফিউল আলম সুমন সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফ্রাঙ্কো-বাংলার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আমীর। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, এম সি ইনস্টিটিউটের অধ্যক্ষ বদরুল বির হারুন, খ্যাতিমান পুথিশিল্পী কাব্য কামরুল, কবি ও সাহিত্যিক লোকমান আহম্মদ আপন, ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক হিমু, সাংবাদিক সাবুল আহমদ , ইয়াছির আরাফাত খোকন সহ আরো অনেকে ।

 

স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন, ফ্রান্সে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা। ধারণা করা হচ্ছে সংখ্যাটি লাখের কাছাকাছি। ফ্রান্সে এসেই বাংলাদেশিরা বাস্তবতার কারণেই কাজের সন্ধানে নেমে পড়ে। তাদের ভাষাটা আর শেখা হয় না। ফলে শুধুমাত্র ভাষা না জানার কারণে অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা । কেবল যারা ভাষাটা শুরু থেকেই আয়ত্বে আনতে পেরেছে, তাই ভাল চাকুরী ও ব্যবসার ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে । আমাদের প্রতিষ্ঠানের মূল বৈশিষ্ট হলো সল্প সময়ে অল্প জেনেই কিভাবে ফ্রাঞ্চ ভাষা আয়ত্বে আনা যায় । তার ওপর আমরা বেশী জোর দেই । স্কুলের পাশাপশি আমাদের এখানে প্রবাসী বাংলাদেশিদের আইনী সহায়তা প্রদান, ড্রাইভিং প্রশিক্ষণ ও গ্রাফিক্স এন্ড মাল্টিমিডিয়া কোর্সসহ বিভিন্ন সেবা চালু রয়েছে।

এছাড়াও উপস্থিত বক্তরা বলেন, প্যারিসে এই প্রতিষ্ঠানের সল্প মেয়াদী কোর্স গুলো খুইব জনপ্রিয় । প্রবাসী বাংলাদেশিদের ফ্রান্সের স্থায়ী রেডিডেন্ট কার্ড অর্জনে এই সল্প মেয়াদী কোর্স অনেক সহায়ক ভুমিকা পালন করছে । এছাড়াও ফরাসী মূল সমাজের সঙ্গে প্রবাসীদের সেতু বন্ধন করতে এই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh