বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

 

মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় বন্ধের লক্ষ্যে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে বড়লেখা থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় আজ সোমবার (২৬ ডিসেম্বর) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা বাজার, ডাক বাংলো রোড, বিজয় মার্কেটসহ বিভিন্ন জায়গায় বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

 

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বড়লেখা বাজারে অবস্থিত মেসার্স জালালাবাদ ফার্মেসীকে ২ হাজার টাকা, ডাক বাংলো রোডে অবস্থিত জীবন রনি ষ্টোরকে ৩ হাজার টাকা, বিজয় মার্কেটে অবস্থিত দি নিউ ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এছাড়াও তাজিম উদ্দিন নামক একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে বড়লেখা উপজেলার উত্তরবাজারে অবস্থিত ছাইম ইলেকট্রিককে অতিরিক্ত দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রয় করার দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানা ২৫%=২,০০০/- তাৎক্ষণিক প্রদান করা হয়।
আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh