মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

কুলাউড়ায় পাখি শিকারীকে কারাদণ্ড, ১৮ পাখি অবমুক্ত

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবৈধভাবে জাল দিয়ে ফাঁদ পেতে পাখি শিকার করার অপরাধে দিলোয়ার মিয়া( ২২)নামে এক যুবককে এক মাসের কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত দিলোয়ার মিয়া কর্মধা ইউনিয়নের পাট্টাই গ্রামের বাসিন্দা রকিব আলীর পুত্র।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে জাল দিয়ে ফাঁদ পেতে পাখি শিকার করার কারনে এবং শিকার করা পাখি জবাই করার কারনে দিলোয়ার মিয়াকে এই জরিমানা করা হয়। এসময় দিলোয়ার মিয়ার কাছ থেকে শিকার করা ০৪ টি ‘পাকড়া শালিক’ এবং ১৪ টি ‘আমারি’ পাখি উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। অভিযানে কুলাউড়ার নলডরী বন বিটের কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদার এবং কুলাউড়া থানা পুলিশের একটি দল অংশ নেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বলেন, দিলোয়ার মিয়া মোট ২০টি পাখি শিকার করেন। এরমধ্যে ২টি পাখি জবাই করেন। খবর পেয়ে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে ১৮টি পাখি উদ্ধার করে বনবিভাগের সহযোগিতায় অবমুক্ত করি। পাখি শিকারী দিলোয়ারকে বন্যপ্রাণী (সংরক্ষন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১২ অনুযায়ী এক মাসের কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে সাত দিনের কারাদন্ডে দন্ডিত করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh