শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় নতুন বই হাতে নিয়ে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় ১ জানুয়ারি বছরের শুরুতে বই উৎসবে নতুন বই পেয়েছেন শিক্ষার্থীরা। উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের সবক’টি প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন শিক্ষার্থীরা।
রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণী উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম. মছব্বির আলী, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ। এদিকে দুপুরে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণী উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার জানান, মাধ্যমিক স্তরের মোট ৮২টি প্রতিষ্ঠানে একযোগে বই বিতরন করা হয়েছে। এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইফতেখায়ের হোসেন ভুঁইয়া জানান, সরকারি ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়সহ প্রাথমিক স্তরের মোট ২৯৫টি প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh