শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু ও পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

কুলাউড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তায়্যিবা (৪) নামে এক শিশু ও পানিতে ডুবে হাফেজ আতিকুর রহমান (২২) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার ভূকশিমইল ও হাজীপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভূকশিমইল ইউনিয়নের ছিলারকান্দি গ্রামের খসরু মিয়ার মেয়ে তায়্যিবা সকাল ৯টার দিকে বাড়ির সামনের রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎ লাইনের তারে অসাবধানতায় হাত দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তায়্যিবা ঘটনাস্থলেই মারা যায়।

অপরদিকে, এদিন সকাল ১০টার দিকে কর্মধা ইউনিয়নের হাসিমপুর গ্রামের আব্দুল করিমের ছেলে হাফেজ আতিকুর রহমান হাজীপুরের কটারকোনা হোসাইনিয়া মাদ্রাসার পুকুরে ডুবে মারা যায়। তিনি ওই মাদ্রাসায় অধ্যায়নরত ছিলেন।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদ্রাসাছাত্র আতিকুর রহমান মৃগী রোগী ছিলেন বলেও জানান ওসি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh