বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় চা-শ্রমিকের সন্তানেরা পেল শুভসংঘের উপহার

আজহার মুনিম শাফিন
  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের  কুলাউড়ায় একটি বাগানের সুবিধাবঞ্চিত চা-শ্রমিক সন্তানদের শীতে উষ্ণতার পরশ দিতে উপহার হিসেবে শীতবস্ত্র (জ্যাকেট-হুডি) দেওয়া হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার পাঠক সংগঠন শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সিরাজনগর চা বাগানের অর্ধ শতাধিক শ্রমিক সন্তানদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় আরো দশজন চা-শ্রমিক নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতের কাপড় পেয়ে মুখে হাসি ফুটেছে চা-শ্রমিক সন্তানদের।

অনুষ্ঠানে শুভসংঘের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ মমদুদ হোসেন, সিরাজনগর চা-বাগানের ব্যবস্থাপক শামীম আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিমলেন্দু সেন কৃষ্ণ, ডেইলী স্টারের নিজস্ব প্রতিবেদক মিন্টু দেশোয়ারা, আজকের পত্রিকার প্রতিনিধি এস আলম সুমন, কালের কণ্ঠের প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শুভসংঘের সহ সভাপতি আবুল কাশেম উসমানী,  যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরে এলাহী বশির আল ফেরদাউস, সাংগঠনিক সম্পাদক আজহার মুনিম শাফিন, প্রচার সম্পাদক মিফতা আহমদ রাফি, নারী বিষয়ক সম্পাদক সাদিয়া জাহান, সহ সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সানজিদা বিন ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সামিয়া জাহানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন বলেন, কালের কণ্ঠ শুভসংঘ যেভাবে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে। আমার ইউনিয়নের চা-বাগানে এসে শুভসংঘের বন্ধুরা যে শীতবস্ত্র বিতরণ করে শ্রমিক সন্তানদের পাশে এসে দাঁড়িয়েছে তা আসলে মানবতার বহিঃপ্রকাশ। শুভসংঘের কার্যক্রম কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে চা জনগোষ্ঠীর লোক। এই শীতে এমন কার্যক্রম অব্যাহত থাকুক এটা কামনা করি।
অনুষ্ঠানের প্রধান অতিথি কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন, কালের কণ্ঠ পত্রিকাটি তাঁর জন্মলগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আর্ত মানবতার সেবায় দেশ ও জাতির কল্যাণে যেভাবে কাজ করছে সেটি অত্যন্ত প্রশংসার দাবি রাখে। শুভসংঘ সমাজের তৃণমূল ও সুবিধাবঞ্চিত মানুষদের খোঁজে বের করে তাদের পাশে সকল ধরণের সহযোগিতার হাত প্রসারিত রেখেছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়া শুভসংঘের বন্ধুরা চা বাগানের শ্রমিকদের ছোট্ট শিশুদের শীতে উষ্ণতার পরশ দিতে শীতবস্ত্র উপহার দিচ্ছে। এ ধরণের আয়োজন অন্যান্য সংগঠনদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও বিত্তশালীরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে এ ধরণের সহযোগিতার মাধ্যমে তাদের পাশে এগিয়ে আসা উচিত।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh