শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

বইমেলায় নিষিদ্ধ করা হলো ফ্রান্স প্রবাসী প্রীতির বই

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
লেখক জান্নাতুন নাঈম প্রীতি এখন থাকেন প্যারিসে। এবারের বইমেলায় তাঁর ‘জন্ম ও যোনির ইতিহাস’ বইটি আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এর আগে তাঁর আরও বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। প্রীতি নতুন এই বইয়ে নিজের ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন। সঙ্গে দেশের বিনোদনজগতের কয়েকজন ‘সেলিব্রিটির’ জীবন নিয়ে কিছু কথা বলেছেন, যা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

প্রকাশনা সংস্থা নালন্দার স্বত্বাধিকারী রেদওয়ানুর রহমান (জুয়েল) জানান, বাংলা একাডেমির টাস্কফোর্স বইটি বিক্রি ও প্রদর্শনে নিষেধাজ্ঞা দেওয়ায় সেটি মেলা থেকে তুলে নেওয়া হয়েছে। তাদের দাবি, বইয়ের মধ্যে বিতর্কিত প্রসঙ্গ রয়েছে। মেলা নীতিমালা অনুযায়ী স্টল থেকে বইটি সরিয়ে ফেলা হয়েছে। তবে বইটি অনলাইনে অর্ডার করে এবং বাংলাবাজারে পাওয়া যাবে।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh