বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়া শাহজালাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১০ম মেধাবৃত্তির ফলাফল প্রকাশ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

কুলাউড়ার শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ১০ম মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ১০ম মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল (২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩) প্রকাশিত হয়েছে।
বিগত ২৭ শে ডিসেম্বর, ২০২২ ইং তারিখে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই ধাপে উপজেলার ২৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০০ শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক এ.কে.এম সফি আহমদ সলমান এর স্বাক্ষরিত ফলাফল তালিকা থেকে জানা যায় ২য় শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত অংশগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্য হতে ১ম ও ২য় গ্রেডে সর্বমোট ২১০ জনকে নির্বাচিত করা হয়। তিনি জানান খুব শীঘ্রই অনুষ্টানের মাধ্যমে উত্তীর্ণ মেধাবীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হবে। বিদ্যালয় চলাকালীন সময় বিদ্যালয় থেকে উত্তীর্ণ মেধাবীদের ফলাফল সংগ্রহ করা যাবে ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh