বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল

কুলাউড়ায় প্রাণিসম্পদ দপ্তর পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩

 

কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাঈমা হোসেন ও সিনিয়র সহকারী সচিব মো. হাফিজুর রহমান।
বুধবার (২৪ মে) দুপুরে তারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে পৌঁছলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার তাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানসহ গণমাধ্যম কর্মী, প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
জানা যায়, বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩-এর জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের উদ্ভাবিত অনলাইন ডিজিটাল অ্যাপস (bdvets.com) এর আবেদনকৃত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার জানান, সরকারি সেবাকে হাতের মুঠোয় এবং দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সফল উদ্যোক্তা তৈরি করা, নিরাপদ খাদ্যের যোগান, উৎপাদিত পণ্য বাজারজাত, কাগজবিহীন অফিস এবং নাগরিক সেবায় শতভাগ ডিজিটালাইজেশন করে বিগত ২০১৫ সালে ‘ডিজিটাল প্রাণিসম্পদ সেবা’ চালু করার উদ্দেশ্যে এই উদ্যোগে তিনি গ্রহণ করেন।
২০১৯ সাল থেকে এই অ্যাপস’র মাধ্যমে এ পর্যন্ত ১৬৪টি উপজেলার খামারিগণ সেবা নিয়েছেন। প্রতিদিন সেবাগ্রহীতা বৃদ্ধি পাচ্ছে। নতুন উদ্যোগও নেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে সমন্বিত প্রকল্প এবং ক্লিনিক, হাসপাতাল ও সরকারি-বেসরকারি অফিসেও এ ধরনের সেবা চালু করার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh