বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারির গরুর মৃত্যু

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেবি বেগম নামের এক খামারির একটি গরু মারা গেছে। শনিবার (৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন ফরহাদ জানান, শনিবার বিকেলে হোসেনপুর এলাকার একটি মাঠে গরুটি ঘাস খাচ্ছিলো। সন্ধ্যার দিকে খামারি বেবি বেগম তার গরু নিতে এসে দেখেন গরুটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে জড়িয়ে পড়ে আছে। পরে তার কান্নাকাটির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে দেখেন গরুটি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে।

কান্নাজড়িত কণ্ঠে খামারি বেবি বেগম মুঠোফোনে বলেন, ভাইরে আমি তো শেষ। আমার কষ্টের লালন-পালন করা গরুটি কীভাবে মরে পড়ে আছে- একটু দেখে যান। গরুটি মারা যাওয়াতে আমার সংসারের অনেক বড় ক্ষতি হয়ে গেলো। মারা যাওয়া গরুটির মূল্য প্রায় ১ লাখ টাকা হবে বলে তিনি জানান।

এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ বলেন, খবর পেয়ে বিদ্যুতের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, বিষয়টি মর্মান্তিক। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কোনো ত্রুটি ছিলো কিনা তা খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh