রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

দ্বিতীয়বারের মতো ‘ইউনেস্কো বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল প্রাইজ পেল জিম্বাবুয়ের মিউজিক ক্রসরোডস

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩

দ্বিতীয়বারের মতো ‘ইউনেস্কো- বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি’ পুরস্কার পেল জিম্বাবুয়ের প্রতিষ্ঠান মিউজিক ক্রসরোডস । গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পুরস্কার প্রদান উপলক্ষে ইউনেস্কো সদরদপ্তরে এক জমকালো আয়োজন করা হয়। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মুমিন উপস্থিত থেকে মিউজিক ক্রসরোডস-এর প্রতিনিধি মেলোডি যাথুকো’র হাতে এই পুরস্কার তুলে দেন। এ সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই পুরস্কার প্রদানের ফলে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির দর্শনকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েলা ।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ও বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও ইউনেস্কোর সংস্কৃতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা ও সহকারী মহাপরিচালক আর্নেস্তো অতোনে, ইউনোস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহাসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, ইউনেস্কোতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধির পাশাপাশি সাধারণ পরিষদে যোগদানকারী বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ, প্রবাসী বাংলাদেশীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে এবং সকল সদস্য রাষ্ট্রের সম্মতিক্রমে এই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২০২১ সালে ইউনেস্কো সদরদপ্তরে অনুরূপ একটি আয়োজনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা প্রথম বিজয়ী প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে নেন।

পুরস্কার প্রদান শেষে ফ্রান্স-প্রবাসী বাংলাদেশের একটি ব্যান্ডদল মনমুগ্ধকর সংগীত পরিবেশন করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh