বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

সিলেটের আবু তালহা কোরআন প্রতিযোগিতায় বিশ্বের মধ্যে দ্বিতীয়

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

 

লিবিয়ার রাজধানী বেনগাজিতে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশি প্রতিযোগী হাফেজ আবু তালহা। তালহা পুরস্কার হিসেবে পেয়েছেন চল্লিশ হাজার ডলার।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ এর মাধ্যমে নির্বাচিত বাংলাদেশি প্রতিযোগী হাফেজ আবু তালহা সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আব্দুল খালিকের পুত্র
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ’র মহাসচিব ও মাদরাসা উম্মুল কুরা লি-উলূমিল কোরআন বাংলাদেশ এর মহাপরিচালক শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
১১তম লিবিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পূর্ণ কোরআন হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন লিবিয়ার সোহাইব মুহাম্মদ আবদুল করীম, দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশি প্রতিযোগী আবু তালহা আবদুল খালেক, তৃতীয় ওমানের আবদুল আজিজ বিন মুনীর বিন সোলাইমান, চতুর্থ ইরাকের আহমাদ জারুল্লাহ আবদুর রহমান এবং পঞ্চম হয়েছেন কেনিয়ার আবদুল আলীম আবদুর রহীম।
পূর্ণ কোরআন হিফজসহ তাফসির বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন লিবিয়ার আবদুস সালাম ফাতহী আল আমরুনী, দ্বিতীয় সোমালিয়ার আবদুল ওয়াহহাব কাসেম আহমাদ, তৃতীয় সিরিয়ার ওমর আহমাদ নূরী হাসান, চতুর্থ ইয়েমেনের আবদুল মাজীদ মুজাহিদ আলী এবং পঞ্চম হয়েছেন রাশিয়ার বোরহান আল ইয়াদান রহিমুফ।
দশ ক্বিরাত হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন আমেরিকার ইদয়ান শেহজাদ রহমান, দ্বিতীয় কেনিয়ার হোসাইন মুহাম্মদ নূর এবং তৃতীয় হয়েছেন নাইজেরিয়ার ইউসুফ ইসহাক ইবরাহীম।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধাসহ বাংলাদেশি প্রতিযোগী হাফেজ আবু তালহা চল্লিশ হাজার ডলারসহ সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh