শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া থানাপুলিশের অভিযানে আছকির আলী নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) ভোরে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাঘজুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আছকির ওই এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে।
জানা যায়, থানার ওসি মো. আব্দুছ ছালেকের সার্বিক দিকনির্দেশনায় এএসআই তপন দেব ও তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শরীফপুর ইউনিয়ন এলাকায় এক অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের বাঘজুর থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আছকির আলীকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আছকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির ৭টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh