রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের নিহত ৩

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় মাইক্রোবাসে চলন্ত ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় কয়েকজন আহত হয়েছেন। রোববার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকার হোসেনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার মুহিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান , ভাটেরা হোসেনপুর মোরা বাসস্ট্যান্ডের পশ্চিম রেললাইনে ট্রেনের সঙ্গে একটি নোয়া গাড়ির সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ওসমানী হাসপাতলে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক হতাহতদের নাম-পরিচয় তিনি নিশ্চিত করতে না পারলেও সকলেই মাইক্রোবাসটির যাত্রী বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh