বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়া সরকারি কলেজের নবনির্মিত মঞ্চের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে নবনির্মিত মঞ্চের উদ্বোধন করা হয়েছে। ১০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কলেজ হলরুমে সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের অনুদানে নবনির্মিত এ মঞ্চের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান কলেজ শিক্ষার্থীদের দীর্ঘদিনের উপেক্ষিত মঞ্চ নির্মাণের দাবি বাস্তবায়ন হওয়ায় এমপিকে কৃতজ্ঞতা জানান। তিনি কুলাউড়া সরকারি কলেজ কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে উল্লেখ করে বলেন, আমাদের অবস্থান থেকে ঐতিহ্যবাহী কলেজের উন্নয়নে অবদান রাখতে হবে। শিক্ষার্থীদের সুনাগরিক করে গড়ে তোলার স্বার্থে শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে। তিনি নবনির্মিত মঞ্চের হলরুমের আসবাবপত্রসহ অসম্পূর্ণ কাজ সম্পন্নের জন্য ২ লাখ টাকা অনুদানসহ ক্যাম্পাসের আঙিনার মাঠি ভরাট ও কলেজ ক্যান্টিন প্রতিষ্ঠার আশ্বাস প্রদান করেন।
কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক একেএম শাহজালাল, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মছব্বির আলী, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, সদস্য মোঃ ইব্রাহিম আলী। এসময় ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন কলেজের ছাত্র রিপন বখ্শ ও মহসিন আহমদ।

 

পরে ফিতা কেটে নবনির্মিত মঞ্চের উদ্বোধন করেন পধান অতিথি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমানসহ অতিথিরা। এ ছাড়া কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষকমন্ডলী ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করেন।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh