বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্কুল শিক্ষক জয়নাল আবেদিন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

 

জুমা’র নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুলাউড়া উপজেলার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৬ সালের জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন (৫৫)। তিনি্ সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ছিলেন।

শুক্রবার (১১আগস্ট) কমলগঞ্জের মুন্সিবাজার এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মনবাজার ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন বলেন, জয়নাল আমার বন্ধু । সে পরিবারকে নিয়ে গতকাল কমলগঞ্জের মুন্সিবাজারে শ্যালকের বিয়ের অনুষ্ঠানে যায় । শুক্রবার বরযাত্রায় যাওয়ার সময় মসজিদে জুমা’র নামাজরত অবস্থায় হঠাৎ ঢলে পড়েন । পরে দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদরের এক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, জয়নাল দীর্ঘদিন থেকে হৃদরোগে ভূগছিলেন৷ ভারতের চেন্নাইয়ে গিয়ে উন্নত চিকিৎসা করে গত সপ্তাহে দেশে এসেছিলেন। পুরো উপজেলায় তাঁর সুনাম রয়েছে৷ তাঁর মৃত্যুতে পরিবারসহ শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকার বাসিন্দা জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জয়নাল আবেদিনের স্ত্রীও ব্রাহ্মণবাজারের গুড়াভুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh