সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় অবৈধভাবে টিলা কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে টিলা কাটার অপরাধে কুলছুমা বেগম (৩৫) নামে এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কর্মধা ইউনিয়নের দক্ষিণ টাট্টিউলি এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কর্মধা ইউনিয়নের দক্ষিণ টাট্টিউলি এলাকায় অবৈধভাবে টিলা কেটে অন্যত্র ব্যবহার করা হচ্ছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
এ সময় টিলা কাটার বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেন কুলছুমা। পরে অবৈধভাবে টিলা কাটার অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের পরিদর্শক রিয়াজুল ইসলাম ও কুলাউড়া থানার এস আই সুজন তালুকদার সহ পুলিশের একটি টিম।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh