শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

পোল্যান্ডের জাতীয় নির্বাচনে মনোনয়ন পেলেন বাংলাদেশি মাহবুব সিদ্দিকী

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

পোল্যান্ডের জাতীয় নির্বাচনে বর্তমান বিরোধীদল ‘প্লাটফর্মা অবিভাতেসকা’ (নাগরিক প্ল্যাটফর্ম ) থেকে মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহবুব সিদ্দিকী। এই প্রথম কোনো বিদেশী প্রার্থীকে রাজধানী ওয়ারশর এর একটি গুরুত্বপূর্ন আসন থেকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিল দলটি । আগামী ১৫ই অক্টোবর পোল্যান্ডরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে সিটি কাউন্সিলর নির্বাচিত হয়ে দেশটিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন বাংলাদেশের মাহবুব সিদ্দিকী।

১৯৭৬ সালে চট্টগ্রামের আগ্রাবাদে জন্মগ্রহণ করা মাহবুব সিদ্দিকী দীর্ঘ ১৮ বছর থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বসবাস করছেন। ২০০৯ সালে তিনি ‘প্লাটফর্মা অবিভাতেসকা’ দলে যোগ দেন । তারপর তার মেধা, অধ্যবসায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় ধাপে ধাপে দলের স্বাস্থ্য ও পরিবার কমিটির ভাইস-চেয়ারম্যান হিসেবে কাজ করেন, এছাড়াও সংস্কৃতি ও ক্রীড়া কমিটি, পরিবেশ সুরক্ষা কমিটি এবং শিক্ষা কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন ।

মাহবুব সিদ্দিকী জানিয়েছেন, তিনি বা তার দল ক্ষমতায় গেলে অভিবাসন, নাগরিক অধিকার, সংখ্যালঘু, বয়স্ক, নারী এবং শিশুদের অধিকার নিয়ে কাজ করবেন । পাসাপাশি বাংলাদেশ-পোল্যান্ড এই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করবেন ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh