বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় থানা পুলিশের অভিযানে ফেনসিডিল সহ আটক ২

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ আফজল খাঁন (৪০) ও মোঃ আশরাফুল ইসলাম(৩৮) নামে দুই জনকে আটক করা হয়েছে।
জানা যায়, কুলাউড়া থানা পুলিশের অভিযানে কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের কালারায়েরচর এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়েছে।

থানা পুলিশ সুএে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৫ সেপ্টেম্বর রাতে এসআই(নিরস্ত্র)/মোঃ আব্দুল আলীম সঙ্গীয় এএসআই(নিরস্ত্র)/মোঃ নুরু মিয়া, এএসআই(নিরস্ত্র)/মোঃ বিল্লাল হোসেন, এএসআই(নিরস্ত্র)/বিকাশ চন্দ্র দাস ও ফোর্স মোশারফ হোসেনসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া থানার ১১নং শরীফপুর ইউনিয়নের কালারায়েরচর এলাকার লাল মেম্বার এর বাড়ির পূর্ব পাশে মনু নদীর বেরি বাঁধের উপর থেকে আফজল খাঁন (৪০) ও মোঃ আশরাফুল ইসলাম(৩৮) দ্বয়কে আটক করে।

এসময় আটককৃত ব্যক্তিদের তল্লাশী করে তাদের সাথে থাকা একটি ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, আফজল খাঁন (৪০), পিতা-মৃত সুলতান খান, সাং-বর্ষিজুড়া, ০৭নং চাঁদনীঘাট ইউপি ও মোঃ আশরাফুল ইসলাম(৩৮), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-রংদাস, ৮নং কনকপুর ইউপি, উভয় থানা-সদর মৌলভীবাজার।

কুলাউড়া থানার ওসি মো.আব্দুছ ছালেক বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হইয়াছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh