বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ৩৮৭ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে মুরগী বিতরণ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় ৮ অক্টোবর রোববার সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে বিনামুল্যে সোনালী লেয়ার জাতের মুরগি ও মুরগির ঘর বিতরণ করা হয়েছে।
কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামে সমতলভূমিতে বসবাস করা ৩৮৭ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ২০টি করে মুরগি ও একটি করে ঘর বিতরণ করা হয়েছে।
কুলাউড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মিঠুন সরকার জানান , প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান জনবান্ধন সরকারের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় বিনামূল্যে ২০টি করে সোনালী লেয়ার জাতের মুরগী ও মুরগী পালনের ঘর প্রদান করা হয়। এতে তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ণ ও সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো আব্দুস ছামাদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সাংবাদিক সাইদুল হাসান শিপন, উপজেলা প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh