শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

কুলাউড়ায় ‘বিষপানে’ কিশোরীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

 

কুলাউড়ায়  উর্মিলা লামিং (২১) নামে এক কিশোরীর বিষপানে মৃত্যু হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উর্মিলা উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলকুমা পুঞ্জির রাজুর মেয়ে।

পরিবারের বরাত দিয়ে কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস জানান, গত ২৫ অক্টোবর রাত ৮টার দিকে উর্মিলা বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

এসআই পরিমল আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh