মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কুলাউড়ার চিহ্নিত ছিনতাইকারী অবশেষে পুলিশের খাঁচায়

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

 

কুলাউড়ায় একাধিক ছিনতাই ও চুরির মামলার অভিযুক্ত এবং চিহ্নিত ছিনতাইকারী মোস্তাফিজুর রহমান ফুল অবশেষে পুলিশের খাঁচায় ধরা পড়লো। বুধবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার জয়চন্ডী বিজয়া সড়ক এলাকা থেকে ছিনতাইকারী ফুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নির্দেশনায় এএসআই নাজমুল হোসেন ও পুলিশ সদস্য মো. মোশাররফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মামলার পরওয়ানাভুক্ত আসামী মোস্তাফিজুর রহমান ফুলকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করে। বিজয়া সড়কে তার অবস্থান শনাক্ত করে সেখানে এএসআই নাজমুল হোসেন ও পুলিশ সদস্য মো. মোশাররফ হোসেন উপস্থিত হন। ফুল পুলিশের উপস্থিতি টের পেয়ে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ অবশেষে তাকে ধরতে সক্ষম হয়।

থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, একাধিক মামলার আসামী মোস্তাফিজুর রহমান ফুলের অবস্থান নিশ্চিত হয়ে কুলাউড়ার বিজয়া সড়ক এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ দেখে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধরতে সক্ষম হয় পুলিশ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh