বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

অবরোধে কুলাউড়ায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

 

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে অবরোধে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সতর্ক অবস্থানে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে কুলাউড়া রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ উপজেলার প্রতিটি বাজারে পুলিশ, র‍্যাব, ও আনসার বাহিনীকে টহল দিতে দেখা গেছে। এ ছাড়া শহরে ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ করা যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর এ টহলে নেতৃত্বে আছেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুর রহমান খোন্দকার,
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে ষ্টেশন মাস্টার রুমান আহমদ, রেল থানার ওসি মিহির রঞ্জন দে, র‍্যাব ৯ পরিদর্শক অসিত মন্ডল, কুলাউড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক বিকাশ দে আর এন বি ইনচার্জ জানে আলম। র‍্যাব ৯ এর একটি দল এবং পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, অবরোধে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মানুষের চলাচল স্বাভাবিক রাখতে আমরা সব সময় মাঠে আছি।
এ ছাড়া উপজেলায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। দূরপাল্লার বাস ছাড়া স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh