মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই- নাদেল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের দলীয় প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। মানুষ এখন নির্বাচনমুখী।

তিনি আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট চাওয়ার আহবান জানান। তিনি বলেন, বিএনপি নির্বাচন প্রত্যাহার করলেও তাদের নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি (২৯ নভেম্বর) বিকেলে কুলাউড়াস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বতে ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর ও জামাল হোসেনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আতাউর রহমান শামীম, অরবিন্দু ঘোষ বিন্দু, অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, অধ্যক্ষ আব্দুল কাদির ও পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, খোরশেদ আহমদ সুইট, সৈয়দ একে এম নজরুল ইসলাম, আব্দুর রব মাহমুব, খলিলুর রহমান, মাওলানা ওদুদ বখস, আব্দুল মালিক, মহিবুল ইসলাম আজাদ, আকবর আলী সোহাগ ও মো. আব্দুল মালিক।
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সহ দফতর সম্পাদক আব্দুল হাই শামীম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রানা, ধর্ম বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন চিনু, কোষাধ্যক্ষ খালেদ আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম সোহাগ প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh