সিনিয়র সচিব হলেন কুলাউড়ায় মোকাব্বির হোসেন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান পদে থাকা মো. মোকাব্বির হোসেনকে সচিব পদ থেকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে একই পদে পদায়ন করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এমন তথ্য জানা গেছে।

এর আগে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন। এরপর তিনি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব পদে কর্মরত ছিলেন। 
মোকাব্বির হোসেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ খ্রিষ্টাব্দে সরকারি চাকরিতে যোগদান করেন। তার বাড়ী সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ।
Theme Developed BY NewsFresh