শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা

নারীকে অজ্ঞান করে স্বর্নের চেইন ছিনতাই, র‍্যাবের হাতে আটক ২

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

 

র‌্যাব-৯ শ্রীমঙ্গল কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করে ১২ ডিসেম্বর (মঙ্গলবার) কুলাউড়া থানায় সোপর্দ করে।
আটককৃতরা হলো কমলগঞ্জ উপজেলার উত্তর বানিগাঁও গ্রামের সিরাজ মিয়া ছেলে সালাউদ্দিন (৪৪) ও শ্রীমঙ্গল উপজেলা সদরের বাসিন্দা আনোয়ার মিয়া (২৮)

জানা যায়, ০৫ ডিসেম্বর দুপুরে জহুরা পারভীন চৌধুরী কুলাউড়া বাসস্ট্যান্ড এলাকায় ইউসিবি ব্যাংকে থেকে ফেরার সময় অজ্ঞান পার্টির সদস্যরা রুমালের মধ্যে অজ্ঞাত চেতনানাশক পদার্থ মিশিয়ে নাক ও মুখে নিক্ষেপ করে। এতে জহুরা পারভীন চৌধুরী জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান হারানো অবস্থায় অজ্ঞান পার্টির সদস্যরা তার গলায় থাকা ০১ (এক) ভরি ওজনের একটি স্বর্নের চেইন (যার মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়। এঘটনায় কুলাউড়া থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করে একটি চুরির মামলা দায়ের করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, শ্রীমঙ্গল কোম্পানির একটি আভিযানিক দল ১১ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির সদস্যদের মূলহোতা সালাউদ্দিনসহ ০২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh