মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে- সুলতান মনসুর 

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে। দেশে উন্নয়ন হচ্ছে আগামীতে আরো উন্নয়ন হবে। যতদিন বেচেঁ আছি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ চালিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন কুলাউড়া আসনের সাংসদ, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। তিনি (শনিবার) ১৬ ডিসেম্বর সকাল ১১ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের “সংবর্ধনা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাহমুদুর রহমান মামুনের
সভাপতিত্বে  ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভার.) মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, ওসি মোহাম্মদ আলী মাহমুদ, বিশিষ্ট রাজনীতিবিদ নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, মাসুক মিয়া, কমলা কান্ত ভৌমিক, রজব আলী, আয়ুব আলী ও বীর মুক্তিযোদ্ধা সন্তান এমদাদুল হক সুলতান প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh