সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুমিল্লায় অল্পের জন্য রক্ষা পেল কয়েকশ যাত্রী

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

কুমিল্লায় একই লাইনে মুখোমুখি হয়ে পড়েছিল দুই ট্রেন। এতে অল্পের জন্য রক্ষা পেল কয়েকশ যাত্রী। মঙ্গলবার দুপুর ১টা ৪৮ মিনিটের দিকে কুমিল্লা রেল স্টেশনের পাশে ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ম্যাক্সের ট্রেনটি ধর্মপুর রেলক্রসিং থেকে দক্ষিণে চলে আসে। আর কর্ণফুলী ট্রেনটি তখন কুমিল্লা স্টেশন থেকে পৌনে এক কিলোমিটার দক্ষিণে এবং ম্যাক্সের পাথর বোঝাই ট্রেন থেকে মাত্র ১২০ গজ দূরে অবস্থান করছিল। দুটি ট্রেনের চালকই দ্রুততার সঙ্গে ট্রেন থামিয়ে ফেলেন। এ সময় কর্ণফুলী ট্রেনের যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে দুটি ট্রেন একই লাইনে চলে আসার ঘটনায় কর্ণফুলীতে দায়িত্বরত স্টাফরা স্টেশন মাস্টারকে দোষারোপ করেন। আর ম্যাক্সের স্টাফরা দোষারোপ করেন কর্ণফুলীর চালককে।

কুমিল্লার স্টেশন মাস্টার সফিকুর রহমান ভূঁইয়া জানান, এটা ভুল বোঝাবুঝির কারণে হতে পারে। অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে কেউ আহত হয়নি।

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন, ঘটনাটি শুনেছি। খোঁজ-খবর নিয়ে দ্রুত এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh