শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের বাধা দিলে ব্যবস্থা : নানক

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের বাধা দিলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নেতাকর্মীদের হুঁশিয়ার করেছেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। 

সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকা- ১৩ আসনের মোহাম্মদপুর এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে গণসংযোগে নেমে তিনি এ কথা বলেন।

নৌকার এ প্রার্থী বলেন, বিএনপি অগ্নিসন্ত্রাস করে মানুষের সাংবিধানিক অধিকার নষ্ট করতে পারবে না।  সকালে ২৯ নং ওয়ার্ড- এর সূচনা কমিউনিটি সেন্টার সামনে থেকে গণসংযোগ শুরু করেন  নানক। এ সময় বিপুল কর্মী ও সমর্থক ওই গণসংযোগে অংশ নেন।

এছাড়াও গণসংযোগে অংশ নেন মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh