রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কানাডায় টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হলেন জাস্টিন ট্রুডো

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। এর ফলে টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন জাস্টিন ট্রুডো। অবশ্য লিবারেল পার্টি নির্বাচনে জয়লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

টুইটারে ট্রুডো  লিখেছেন, ধন্যবাদ, কানাডা। আপনাদের ভোট ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য লিবারেল টিমের প্রতি আস্থা রাখায়। আমরা করোনার বিরুদ্ধে লড়াইয়ের ইতি টানব। আমরা কানাডাকে এগিয়ে নিয়ে যাব। সবার জন্য।

বিজয়ী ভাষণে ট্রুডো বলেন, আপনারা আমাকে আরেকবার দায়িত্বে পাঠাচ্ছেন। এর মধ্য দিয়ে মহামারির সময় পার করে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার স্পষ্ট সমর্থন জানালেন। যা করার জন্য আমরা প্রস্তুত।

মঞ্চে ট্রুডোর সঙ্গে তার স্ত্রী সোফি গ্রেগরি ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

কানাডার পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে মোট আসন সংখ্যা ৩৩৮টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে নির্বাচনে কোনো দল বা জোটকে ১৭০টি আসনে জয়লাভ করতে হয়। তবে ট্রুডোর দল এবারও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার চালাতে আগের মতোই অন্যদের সমর্থনের দিকে তাকিয়ে থাকতে হবে।

তবে প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, ১৫৬টি আসনে জয় পেতে যাচ্ছে লিবারেল পার্টি। প্রধান বিরোধী দল হিসেবে কনজারভেটিভ পার্টিই থাকছে। তারা ১২২টি আসনে জয় পেতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh