রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ফ্রান্স থেকে ২১ জন সহ ৫১ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপের তিন দেশ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

 

ফ্রান্স থেকে ২১ জন সহ ৫১ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপের তিন দেশ এদের কেউ  উন্নত জীবনের আশায় কাজ করতে আবার কেউ উচ্চশিক্ষা নিতে বাংলাদেশ থেকে পাড়ি জমিয়েছিলেন ইউরোপের দেশ সাইপ্রাস, গ্রিস ও ফ্রান্সে। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের ৫১ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে সাইপ্রাস এন০৫০৯১ (নর্স এয়ার) এর একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। জি টু জি প্রোগ্রামের আওতায় তারা দেশে ফিরেছেন।
ফেরত আসাদের মধ্যে রয়েছেন সাইপ্রাস থেকে ১৬ জন, গ্রিস থেকে ১৪ এবং ফ্রান্স থেকে ২১ জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে তাদের ৫০ ইউরো (৬০০০ টাকা) দেওয়া হবে বলে জানা গেছে। এর আগে গত ১৮ জানুয়ারি আইওএম’র সহযোগিতায় লিবিয়া থেকে দেশে ফিরেছেন পাচারের শিকার ১৩১ বাংলাদেশি।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে এসব তথ্য জানা গেছে।
এপিবিএন’র পুলিশ সুপার (মানবপাচার সেল) একেএম আক্তারুজ্জামান বলেন, মানবপাচার ঠেকাতে এপিবিএন’র নবগঠিত টিআইপি সেল এবং বিমানবন্দর ইউনিট সম্মিলিতভাবে তাদের গ্রহণ করে। ফেরত আসাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি সহায়তা দেওয়া হবে।

এপিবিএন সূত্র বলছে, সাইপ্রাস থেকে ফেরত আসাদের বেশিরভাগই শিক্ষার্থী। তারা জানিয়েছেন, কাগজপত্র ঠিক মতো ম্যানেজ করতে না পারায় ফেরত আসতে বাধ্য হয়েছেন তারা। এ ছাড়া ফ্রান্স ও গ্রিস থেকে ফেরত আসারা জানিয়েছেন, তারা দীর্ঘ দিন ধরেই সেখানে ছিলেন। কিছু কাগজের ঘাটতি ছিল তাদের। ফলে জোর করেই সে দেশের সরকার তাদের ফেরত পাঠিয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh