মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি ) দুপুরে কুলাউড়া- জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর এলাকায় ট্রাকটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন- জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে আবু সুফিয়ান (৫০) ও ফুলতলা চা বাগানের সুরেন্দ্র বুনার্জীর ছেলে নরসিংহ বুনার্জী (৩৫)।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ব্যাবসায়ী আবু সুফিয়ান মোটরসাইকেল যোগে ফুলতলা থেকে কুলাউড়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে কুলাউড়া- জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই নিহত হন। সাথে থাকা নরসিংহ বুনার্জী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। ঘটনার পর থেকে ট্রাক ফেলে ঘাতক চালক পালিয়ে যান। পুলিশ ট্রাকটি উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসে।

ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু সড়ক দুর্ঘটনায় দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, এ দূর্ঘটানায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন অপরজন হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় । ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh