বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

সিলেটে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কুলাউড়ার আফনানসহ নিহত ২

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেটে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের এয়ারপোর্ট-আম্বরখানা সড়কের মালনিছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই মোটরসাইকেল আরোহীর একজন হলেন- মো. মেহেদি আফনান (৩২)। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাসিন্দা।

অপর নিহতের নাম আশফাকুজ্জামান। তিনি হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার বড়াইল এলাকার ফিরোজ আহমদের ছেলে।
এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, বুধবার বিকেলে মালনিছড়া চা বাগান এলাকায় আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সাথে মেহেদির মোটরসাইকেলটি ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় গুরুতর আহত আশফাকুজ্জামানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মোটরসাইকেল ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh