মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪০ লিটার চোলাই মদসহ ১ জন আটক

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪০(দুইশত চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়,  জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেলের , সার্বিক দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে ৫ ফেব্রুয়ারী, সোমবার রাতে এসআই(নিরস্ত্র)/সুজন তালুকদার, এএসআই(নিরস্ত্র)/নৃপ্রেশ চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল চা বাগান (গোয়াবাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ওই এলাকার

বুধনা বাড়াইকের ছেলে
দুলাল বাড়াইক(৪২),
কে গ্রেফতার পূর্বক আসামীর নিকট হইতে ২৪০(দুইশত চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করে জব্দতালিকা মূলে জব্দ করা হয় । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয় ও পুলিশ সুপার,মৌলভীবাজার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh