বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

শফিউল আলম চৌধুরী নাদেলকে আহ্বায়ক করে ১১ জনের আঞ্চলিক ক্রিকেট কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আলোর মুখ দেখলো বিসিবির আঞ্চলিক ক্রিকেট কমিটি। ঢাকার বাইরে ক্রিকেটকে ছড়িয়ে দিতে, স্থানীয় ক্রিকেটকে শক্তিশালী করতে দীর্ঘদিন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আঞ্চলিক ক্রিকেট কমিটি গঠনের চেষ্টা করছিল।

নানা জল্পনা-কল্পনা শেষে অবশেষে আঞ্চলিক ক্রিকেট কমিটি অনুমোদন করেছে ক্রিকেট বোর্ড। বিসিবির সাধারণ সভায় সোমবার ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরের আঞ্চলিক ক্রিকেট কমিটি অনুমোদন করা হয়।
সিলেট আঞ্চলিক কমিটির আহ্বায়ক করা হয়েছে বিসিবির পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলকে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে আরো দশজনকে।
আঞ্চলিক ক্রিকেট কমিটির সদস্য হয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দীন আহমেদ সেলিম, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসবাহ উর রহমান, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী, বদরুল আলম, শহিদ আহমদ চৌধুরী, হানিফ আলম চৌধুরী, আফজাল রশিদ চৌধুরী, গোলাম জাবির চৌধুরী জাবু, মোস্তফা ফরহাদুল হোসেন কোরেশী (ফরহাদ কোরেশী), সৈয়দ তকরিমুল হাদী কাবী।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh