মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়ায় কৃষি খাস জমির মাটি বিক্রি তিনজনের জেল-জরিমানা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কৃষি খাস জমি অবৈধভাবে দখলে রেখে উপরিস্তরের মাটি কেটে বিক্রির অপরাধে এক নারী ও মাটি বহনকারী দুই ট্রাক্টরচালককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ মার্চ) দিনব্যাপী উপজেলার শরীফপুর ইউনিয়ন এলাকায় এই অভিযান চালিয়ে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। অভিযানে সহায়তা করেন থানাপুলিশের সদস্যরা।
সাজাপ্রাপ্তরা হলেন- শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা মোছা. নুরুন্নেছা (৪০), একই গ্রামের বাসিন্দা শিবু পাশী (২৬) ও আব্দুর (২৭)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, শরীফপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কৃষি খাস জমি অবৈধভাবে দখলে রেখে উপরিস্তরের মাটি কেটে বিক্রি করে ক্ষতিসাধন করছিলেন নুরুন্নেছা। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, কৃষি খাস জমি মাটি বহনকারী ট্রাক্টরচালক শিবুকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। একই অপরাধে আরেক ট্রাক্টরচালক আব্দুরকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh