শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুলাউড়ায় বেপরোয়া সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নারীর মৃত্যু।

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মির্জা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঝিলেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মির্জা বেগম ওই গ্রামের মৃত ইউছুব আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুর ২টার দিকে রাজাপুর বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা রবিরবাজার আসছিলো।
পথে ঝিলেরপাড় নামক এলাকায় মির্জা বেগম সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মোহাম্মদ আলী আরও জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও সিএনজি আটক করা হয়েছে। নিহতের স্বজনরা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করেছেন।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh