বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় উদয়ন ট্রেনের ইঞ্জিন বিকল, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় চট্রগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেট – চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল ৫ ঘণ্টা বন্ধ ছিলো। ৫ এপ্রিল (শুক্রবার ) ভোর সাড়ে চারটার দিকে আখাউড়া থেকে ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়ার লংলা এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়।
কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রুমান আহমদ বলেন, উদয়ন এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টায় সিলেট থেকে ছেড়ে এসে রাত ১১টা ২০ মিনিটে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছে। এখান থেকে ছেড়ে কুলাউড়া-লংলা স্টেশনের মধ্যবর্তী স্থানে গিয়ে বিকল হয়ে পড়ে। পরে কুলাউড়া লোকোশেড থেকে ইমার্জেন্সি ইঞ্জিন দিয়ে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নিয়ে আসা হয়েছে।

তিনি আরো বলেন, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে আখাউড়া থেকে ইঞ্জিন আসার পর ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশ্য ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh