মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কুলাউড়ার দুই সাংবাদিকের সম্মানে কাতার প্রেসক্লাবের নেতৃবৃন্দের চা চক্র

বিশেষ প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪

 

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কুলাউড়ার দুই সাংবাদিকের সম্মানে বাংলাদেশ প্রেসক্লাব কাতারের নেতৃবৃন্দের আয়োজনে এক চা চক্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল ও সহ-সাংগঠনিক সম্পাদক, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ (২০২৪) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার নিউজ কভারেজ করার জন্য কাতার যাওয়ায় কাতারস্থ বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে চা চক্র ও আলোচনা সভা আয়োজন করা হয়। গত ৪ মে শনিবার রাত ১০ টায় দোহার মাতারখাদিম ফুড প্লাসের পাশে কাচ্চি ভাই রেষ্টুরেন্টে পরিচিতি ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কাতারের সভাপতি বাংলা টিভি প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি এখন টিভির কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, সাধারণ সম্পাদক আরটিভি প্রতিনিধি জি, এম আকাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক একুশে টিভি প্রতিনিধি সজল মালাকার, কমিউনিটি নেতা লোকমান হোসেন, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম আতিক, কাতারের বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমদ, সায়মন খান, মাহিন, তায়েফ প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh