বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান হিরা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) বিকাল সাড়ে ৫টায় দিকে আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিরা পাশ্ববর্তী জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে কুলাউড়া থেকে মোটরসাইকেলযোগে জুড়ীর দিকে যাচ্ছিলেন হিরা।
এ সময় আছুরিঘাট এলাকায় তিনি পৌঁছলে পিছনদিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন হিরা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তিনি মারা যান।
এসআই হাবিবুর রহমান আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh