মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় স্কাউটসের নতুন কমিশনার সালাম, সম্পাদক ছুরুক

মো : মহি উদ্দিন
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
Oplus_0
মৌলভীবাজারের কুলাউড়ায় স্কাউটসের ১০ম ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মো. মহি উদ্দিনের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, জেলা স্কাউটসের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক মো. ফয়জুর রহমান প্রমুখ।
কাউন্সিলে কমিশনার পদে রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালাম ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সহকারী কমিশনার প্রধান শিক্ষিকা সামছুন নাহার বেগম ১০৯ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া সাধারণ সম্পাদক পদে মহতোসিন আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুক ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সম্পাদক নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদ ১২৯ ভোট পেয়ে পরাজিত হন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh