শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

সরকার রেলপথকে নিরাপদ ও আরামদায়ক করতে কাজ করে যাচ্ছে – এমপি নাদেল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪

 

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার রেলপথকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছে।
কম খরচে প্রান্তিক জনগোষ্ঠীর ভ্রমণ আরামদায়ক করতে রেল ভ্রমণ নিরাপদ রাখতে সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। কর্মকর্তা ও কর্মচারীরা তাদের যার যার অবস্থান থেকে আন্তরিক হয়ে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ১৫ জুন (শনিবার) দুপুরে কুলাউড়া রেল স্টেশন হলরুমে রেলওয়ের দুই কর্মচারীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
নিরাপদ ও আরামদায়ক রেল ভ্রমণ নিশ্চিত করতে রেলপথ মন্ত্রণালয় প্রায় প্রতিটি রেল স্টেশনের প্লাটফর্ম উঁচু ও বর্ধিতকরণ এবং যাত্রী শেড বর্ধিতকরণ কাজ বাস্তবায়ন করেছে ।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে কাজ শুরু করেছিলেন। তার যোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন-অগ্রগতি ও শান্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
কুলাউড়া রেলওয়ে ষ্টেশন মাস্টার রুমান আহমেদের সভাপতিত্বে ও আফতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দে, উপসহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক, সিগনাল জিয়াউর রহমান, আরএনবি ইনচার্জ জানে আলম, সাবেক চেয়ারম্যান এম আতিকুর রহমান আতিক,  রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি নজমুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শ্রমিক নেতা আব্দুল কাইয়ুম জালালি, সাংবাদিক মহি উদ্দিন রিপন, উপজেলা যুবলীগের উপ প্রচার সম্পাদক শিপন খান সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ ভট্টাচার্য উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি খায়রুল ইসলাম মিঠু, পৌর সভাপতি হাবিবুর রহমান জনি, ছাত্রলীগ নেতা আব্দুল মোদাব্বির চৌধুরী শাকিল প্রমুখ ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh